দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা
- আপডেট সময় : ০৮:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা
দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি জানান, সারের কোনো ঘাটতি যেন না হয়, সেজন্য প্রচুর সার আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সার পরিস্থিতি নিয়ে এসব তথ্য তুলে ধরা হয়।
পড়ুন>>সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে মোট ১৩ লাখ মেট্রিক টনের বেশি সার মজুত রয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই মজুতের পরিমাণ ছিল ১৩ লাখ মেট্রিক টন। তবে সার বিতরণ ব্যবস্থায় কিছু অনিয়ম ও সমন্বয়হীনতার কথা স্বীকার করেছেন উপদেষ্টা। তিনি বলেন, কৃষক ও জনগণের স্বার্থে বিতরণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। কিছু ডিলার বরাদ্দকৃত সার উত্তোলন না করায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে, তবে সরকার আশা করছে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে না।
পড়ুন>>চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা
গ্যাস পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, গ্যাসের সরবরাহ ব্যবস্থাকে সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে বর্তমানের চেয়ে পরিস্থিতি খারাপ হবে না বলেও তিনি আশ্বস্ত করেন। আন্তর্জাতিক প্রেক্ষাপট ও বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়টিও তিনি আলোচনায় তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























