দেশে প্রথম ফুলবাড়িতে চালু হলো বৃক্ষ ভাতা কর্মসূচি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেশে প্রথম ফুলবাড়িতে চালু হলো বৃক্ষ ভাতা কর্মসূচি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় নওগাঁয় রাতে সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধোর করে টাকা চুরির অভিযোগ চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

দেশে প্রথম ফুলবাড়িতে চালু হলো বৃক্ষ ভাতা কর্মসূচি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
দেশে প্রথম ফুলবাড়িতে চালু হলো বৃক্ষ ভাতা কর্মসূচি

দেশে প্রথম ফুলবাড়িতে চালু হলো বৃক্ষ ভাতা কর্মসূচি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের উদ্যোগে দেশে প্রথম বারের মতো চালু করেছে বৃক্ষ ভাতা কর্মসূচি।

১৭ মে শুক্রবার উপজেলার ইউনিয়ন গুলোর বিভিন্ন প্রজাতির বয়সি বৃক্ষের মালিকদের সাথে ১০ বছরের জন্য বৃক্ষ না কর্তনের শর্তে মাসিক হারে ৫০ টাকা বৃক্ষ ভাতা প্রদানের জন্য চুক্তি করেন ও  বিলবোর্ড লাগান কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সংশ্লিষ্টরা।

একাধিক বৃক্ষ মালিক  জানান, নিজের লাগানো বৃক্ষের ভাতা পাওয়ার জন্য ১০ বছরের চুক্তিবদ্ধ হয়ে আমাদের খুবই ভালো লাগছে, পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ নেওয়ায় সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবেকে‌ আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।

বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জানান, দেশের প্রথমবারের মতো বৃক্ষ মানিকগণকে পরিবেশ রক্ষার্থে এত বড় মহতি কাজ আমরা কোথাও দেখিনি। আমি ওই ক্লাবকে সাধুবাদ জানাই।

শুধু বৃক্ষ রোপন করেই এই প্রকৃত পরিবেশ সংরক্ষণ সম্ভব নয় বলে, বয়সি বৃক্ষ কর্তন বন্ধ করতে ও বৃক্ষ প্রেমীদের উৎসাহী করতে ভাতা চালু করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

তিনি আরও জানান ফুলবাড়ী উপজেলা থেকে বৃক্ষভাতা কার্যক্রম চালু করা হয়েছে এরপর কুড়িগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন জেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শহীদ হক কালচারাল ক্লাবের সভাপতি সুনীল চন্দ্র জানান, আমরাই দেশে প্রথমবারের মতো পরিবেশের রক্ষার্থে ক্লাবের পক্ষ থেকে বৃক্ষ ভাতা কর্মসূচি চালু করেছি।

যাতে করে বড় বড় গাছগুলাকে না কাটে সেজন্য আমরা গাছের মালিকদেরকে প্রতিমাসে ভাতার আওতায় এনেছি। এই ভাতা আমরা প্রতি বছর পহেলা বৈশাখের দিনে প্রদান করিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!