দু'দিনের সফরে আজ চাঁদপুর আসছেন সুজিত রায় নন্দী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দু'দিনের সফরে আজ চাঁদপুর আসছেন সুজিত রায় নন্দী : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসি র‍্যাঙ্কিং: মুশফিকের উন্নতি ও শান্তর অবনতি, টি-টোয়েন্টিতে ব্রেভিসের চমক গ্রীষ্মকালীন দলবদলে প্রিমিয়ার লিগের রেকর্ড খরচ, এনজো ফার্নান্দেজের ব্রিটিশ রেকর্ড ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নিউ জার্সির স্কুলে শিক্ষিকার অভিযোগে জড়িত ব্যক্তি: ১২ বছরের কারাদণ্ড ঘোষণা মেঘনা পেট্রোলিয়ামে ১৫ পদে নিয়োগ: আবেদন শুরু ১ সেপ্টেম্বর কাতারের আল খোরে মরিয়ম বিনতে মোহাম্মদের স্মরণে চালু হলো ফ্রি কোরআন হিফজ কেন্দ্র ঈশ্বরদীতে রহস্যজনক মৃত্যু: হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারালেন তরুণ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি নতুন পে-স্কেল বাস্তবায়নে সম্পদবিবরণী প্রকাশের শর্ত জুড়ে দেওয়ার আহ্বান টিআইবির তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প

দু’দিনের সফরে আজ চাঁদপুর আসছেন সুজিত রায় নন্দী

হিমেল মিত্র- সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
দু'দিনের সফরে আজ চাঁদপুর আসছেন সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দু’দিনের সফরে আজ চাঁদপুর আসছেন।

তিনি আজ (১১ আগস্ট) শুক্রবার সকাল সাড়ে ১১ টায় নৌ- পথে রওয়ানা হয়ে ৩ টায় চাঁদপুর পৌঁছবেন।

এরপর চাঁদপুর সিটি কলেজের ২০২৩ সালের এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে যোগদিয়ে সভায় সভাপতিত্ব করবেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্হিত থাকবেন। রাতে ফরাক্কবাদে নিজ বাড়িতে রাত্রী যাপন করবেন।

পরদিন শনিবার (১২ আগস্ট ) সকাল ৮ টায় হাইমচর উপজেলা আওয়ামীলীগ নেতা আমান সরকার ও বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদের করবেন শ্রদ্বা নিবেদন করবেন।

ওইদিন ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে যোগ দিবেন।সেখানে সুজিত রায় নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসীর আরাফাত (সদর সার্কেল) উপস্হিত থাকবেন।

পড়ুন>>ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস

বিকেলে সদ্য প্রয়াত আওয়ামীলীগের প্রবীন নেতা আব্দুর রাজ্জাক ভুইয়া, পুরানবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সুভাষ পোদ্দার ও পৌর যুবলীগের সদস্য কামরুল ইসলাম টিটু ভুইয়ার কবরে শ্রদ্বা নিবেদন করবেন।

শনিবার সন্ধ্যা ৬ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অবস্হান করে দলীয় নেতা-কর্মিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!