দু’দিনে ৫ জনের মৃত্যুতে কাউনিয়ায় নিরাপদ সড়ক ও সাতদফা দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী
- আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
দু’দিনে ৫ জনের মৃত্যুতে কাউনিয়ায় নিরাপদ সড়ক ও সাতদফা দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী
এস এস সি পরীক্ষার্থীসহ দু’দিনে ৫ জনের মৃত্যু
কাউনিয়ায় নিরাপদ সড়ক ও সাতদফা দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন।
কাউনিয়ায় মঙ্গলবার সকালে মীরবাগ জুম্মার পাড় নামক স্থানে বাসের ধাক্কায় এস এস সি পরীক্ষার্থীসহ তিন স্বজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন রোববার গভীর রাতে মীরবাগ বুড়াইল ব্রীজে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়ক ও ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সচেতন নাগরিক ফোরাম এর উদ্যোগে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচীতে সর্বস্তরের জনগণ, স্কুল, কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
রংপুর -কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডে সকাল ১১ টা থেকে দেড় টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মীরবাগ সচেতন নাগরিক ফোরামের সভাপতি জালাল উদ্দীন ভূঁঈয়া মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধর্স্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক আবুল কাশেম, মীরবাগ ডিগ্রী কলেজের প্রভাষক মাইদুল ইসলাম, সচেতন নাগরিক ফোরামের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হাশি,সাধারণ সম্পাদক নাজমুল হাসান নান্নু, শিক্ষার্থী জান্নাতি বেগম, খাদিজা আক্তার প্রমূখ।
পড়ুন>> ছাত্রদল নেতা সাম্য হত্যা কাউনিয়ায় ছাত্রদলের মিছিল ও সমাবেশ
মানববন্ধন চলাকালে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন আপনাদের দাবী সমূহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে তারা কথা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে দাবী গুলো পুরণ করবেন। রাস্তা ফোরলেন করা সহ দাবী সমূহ মেনে নেওয়া না হলে আমিও আপনাদের দাবীর সাথে একত্বতা জানিয়ে রাস্তায় দাঁড়াবো । সেই সাথে তিনি সড়ক দূর্ঘটনায় নিহত কাউনিয়ার ৩জনের পরিবার কে বড় ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মানববন্ধন চলাকালে মীরবাগ নাগরিক ফোরাম নিরাপদ সড়কের দাবিতে ৭ দফা দাবী উপস্থাপন করেন। সচেতন নাগরিক ফোরামের ৭ দফা দাবী সমূহ হচ্ছে,
(১)রাস্তার পাশের জায়গায় (সোল্ডার) পরিষ্কার ও ব্যবহার যোগ্য করতে হবে।
(০২) রাস্তার মোড় গুলোতে ভিজিভিলটি (visibility) বাড়াতে হবে।
(০৩) মহাণসড়কে কাকড়া চলাচল নিষিদ্ধ করতে হবে। (০৪) ফিটনেস বিহীন, ওভারলোড, ওভার স্পিডে গাড়ী চালালে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(০৫) রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
(০৬) ব্যাটারি চালিত অটো বা থ্রি হুইলার গাড়ির জন্য পৃথকভাবে সড়ক নির্মাণ করতে হবে।
(০৭) সড়ক ৪ লেনে উন্নতি করতে হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























