ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

দাগনভূঞায় টিসিবির পণ্য খুচরা বাজারে বিক্রির অভিযোগে মালামাল জব্দ

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৭:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

দাগনভূঞায় টিসিবির পণ্য খুচরা বাজারে বিক্রির অভিযোগে মালামাল জব্দ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর দাগনভূঞায় টিসিবির পণ্য খুচরা বাজারে বিক্রির অভিযোগে মালামাল জব্দ করা হয়েছে।

ফেনীর দাগনভূঞায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। অবৈধভাবে বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)।

তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান টিসিবির ডিলার যুবলীগ নেতা। শুক্রবার রাতে উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে।

অবৈধভাবে বিক্রির সময় টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহরাজ শারবীন। অভিযান টের পেয়ে টিসিবির ডিলার যুবলীগ নেতা নজরুল বাঙালী পালিয়ে যান।

তার বিরুদ্ধে সংখ্যালঘুদের ভূমি বিনামূল্যে দলিল তৈরি করে দখল করা এবং অসংখ্য সাধারণ মানুষকে হয়রানি করার সহ নগদ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

নজরুল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের নেতা। সে হাইব্রিড যুবলীগ নেতা বলে দাবি করেছেন স্থানীয়রা। নজরুলের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার কিশোর কিলার দিয়ে তাদের হেনেস্তা করা হতো।

স্থানীয়রা জানায়, রাজাপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির ডিলারশিপ নেন নজরুল বাঙালী ট্রেডার্সের স্বত্বাধিকারী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাঙালী।

শুক্রবার সন্ধ্যায় টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করার খবর পেয়ে অভিযান চালান দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন।

অভিযানে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল ও ৮৩ বোতল তেল জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে নজরুল ইসলাম বাঙালীর মোবাইল ফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং কিছু মালামাল জব্দ করি। তবে ডিলার পালিয়ে গেছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবনিতা চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে সরকারি গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “দাগনভূঞায় টিসিবির পণ্য খুচরা বাজারে বিক্রির অভিযোগে মালামাল জব্দ”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দাগনভূঞায় টিসিবির পণ্য খুচরা বাজারে বিক্রির অভিযোগে মালামাল জব্দ

আপডেট সময় : ০৭:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩