তুরস্কের সিভিল সার্ভিস পরীক্ষায় নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশ্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তুরস্কের সিভিল সার্ভিস পরীক্ষায় নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশ্ন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

তুরস্কের সিভিল সার্ভিস পরীক্ষায় নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশ্ন

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
তুরস্কের সিভিল সার্ভিস পরীক্ষায় নোবেলজয়ী প্রফেসর

বাংলাদেশী অর্থনীতিবিদ, পৃথিবীর প্রথম জামানত বিহীন ঋণদাতা, ক্ষুদ্র ঋণের উদ্ভাবনকারী ও শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তুরস্কের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে।

তুরস্কের সিভিল সার্ভিস পরীক্ষায় নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশ্ন

সম্প্রতি ইউনূস সেন্টারের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নটির একটি কপি শেয়ার করেছেন।পড়ুন>> বাংলাদেশের গুরুত্বপূর্ণ ১০০টি ভাস্কর্য

“দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য মুক্তির লক্ষ্যে ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক এবং সে উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজের চিন্তাধারা ও কাজের জন্য অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেছেন। ২০২১ সালে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান “অলিম্পিক লরেল” সম্মাননায় ভূষিত হয়েছেন।”

বাংলাদেশি অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তুরস্কের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে। সম্প্রতি ইউনূস সেন্টারের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নটির একটি কপি শেয়ার করেছেন। তুর্কি ভাষায় ছাপা হওয়া নৈর্ব্যক্তিক প্রশ্নটির বাংলা করলে দাঁড়ায়-

পৃথিবীর প্রথম জামানত বিহীন ঋণদাতা ব‍্যাংক

৫৮ নং প্রশ্নঃ নিচের কোন অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ ধারণার উদ্ভাবক এবং ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী?

উত্তর বাছাই করার জন্য প্রশ্নটির নিচে তুর্কি ভাষায় ৫টি ‘অপশন’ ছিল, যেখানে ড. ইউনূসসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫ জন নোবেলজয়ীর নাম ছিল।
১. মোহাম্মদ ইউনূস
২. মালালা ইউসুফজাই
৩. মোহাম্মদ এল-বারাদেই
৪. কফি আনান
৫. শিরিন এবাদি

 

“ড. ইউনূসকে নিয়ে করা প্রশ্নটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই সেটি পোস্ট করে লিখেছেন,‘একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত’।”

 

কেউ আবার মজা করে লিখেছেন, ‘প্রতি বছর বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়ে সরকারি চাকরি লাভের প্রত্যাশায় বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস)-এর সব প্রশ্ন নিয়ে গবেষণা করে। আর তুরস্কের বিসিএস পরীক্ষায় দেখি বাংলাদেশের নোবেলজয়ীকে নিয়ে প্রশ্ন! সে খবর তারা জানে?’ পড়ুন>> আন্তর্জাতিক চুক্তি বিষয়ক প্রস্তুতিমুলক পরীক্ষা মডেল টেষ্ট-৩৩

 

প্রসঙ্গত, দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য মুক্তির লক্ষ্যে ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক এবং সে উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজের চিন্তাধারা ও কাজের জন্য অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেছেন। ২০২১ সালে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান “অলিম্পিক লরেল” সম্মাননায় ভূষিত হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!