সংবাদ শিরোনাম :
তাহিরপুরে মসজিদ নির্মাণ কাজে ৫ লাখ টাকা অনুদান
সুনামগঞ্জ থেকে আমির হোসেন
- আপডেট সময় : ০৭:৫০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৪৭১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদ নির্মাণ কাজে ৫ লাখ টাকা অনুদান দিলেন সেলিম।
তাহিরপুর উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বাদাঘাট বাজার জামে মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ ৫ লাখ টাকা অনুদান দিলেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পরপর বাদাঘাট বাজার জামে মসজিদ কমিটির কাছে নগদ টাকা হস্তান্তর করেন সেলিম আহমেদ।
পরে তিনি মসজিদে আগত সকল মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন। নগদ অনুদান পেয়ে খুশি মসজিদ কমিটির সদস্যরা।
এসময় সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, শুধু মসজিদ মাদ্রাসা নয়, সামর্থ্য অনুযায়ী সবসময়ই চেষ্টা করি অসহায় ও হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করার।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























