সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদ নির্মাণ কাজে ৫ লাখ টাকা অনুদান দিলেন সেলিম।
তাহিরপুর উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বাদাঘাট বাজার জামে মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ ৫ লাখ টাকা অনুদান দিলেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ।
পরে তিনি মসজিদে আগত সকল মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন। নগদ অনুদান পেয়ে খুশি মসজিদ কমিটির সদস্যরা।
এসময় সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, শুধু মসজিদ মাদ্রাসা নয়, সামর্থ্য অনুযায়ী সবসময়ই চেষ্টা করি অসহায় ও হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করার।
Leave a Reply