ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হাদিস: ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত, কী বাবার পথেই হাঁটছেন তেজনারায়ন চন্দরপল, বাংলাদেশকে ভোগালেন ধৈর্যশীল ব্যাটিংয়ে ই-জোন এইচ আর এম-এ ১১৬৯ পদে চুক্তিভিত্তিক নিয়োগ রেকর্ড রানের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের পথে ইংল্যান্ড তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দ্বীপ তাহসিফের বন্ধুর মতো ঘনিষ্ঠ ছোট ভাই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যায়। দ্বীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফ তার মাকে ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি’ বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। নিখোঁজ হওয়ার পরের দিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পড়ুন>>নালিতাবাড়ীতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের উদ্বোধন

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বুধবার বিকেল ৪টার দিকে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় তাহসিফের পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই সময় তাহসিফকে স্বাভাবিক ও হাসিখুশি দেখেছেন তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে একটি মোটরসাইকেল নিয়ে তাহসিফের বাসার নিচের গ্যারেজে আসেন দ্বীপ। সেখানে প্রথমে মোটরসাইকেলে হেলমেট রেখে নিজের পোশাক দিয়ে চোখ-মুখ মুছতে দেখা যায় তাকে।

পড়ুন>>থানা ওসির সাথে ডোমার যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে তাহসিফ ও দ্বীপকে দুটি আলাদা মোটরসাইকেলে করে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এরপর থেকেই তাহসিফ নিখোঁজ ছিলেন।

দ্বীপ দাবি করেছেন, ঘটনার দিন রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে তার দেখা হয়েছিল এবং তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখাচ্ছিল।

তাহসিফের নিখোঁজ হওয়া ও পরবর্তীতে মরদেহ পাওয়ার পুরো বিষয়টি অত্যন্ত রহস্যজনক বলে মন্তব্য করেছেন বন্ধু দ্বীপ।

আরও পড়ুন>>জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তদন্তকারী সংস্থা পিবিআই এখন খতিয়ে দেখছে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল এবং তাহসিফের সঙ্গে শেষ মুহূর্তের সময়গুলোতে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছিল। নিহতের পরিবারের অভিযোগ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি দ্বীপের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ চলছে। পুলিশি সূত্র বলছে, ঘটনার রহস্য উন্মোচনে দ্বীপকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছে তদন্তকারী দল। পুলিশের সার্বিক তদারকিতে এই মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

আপডেট সময় : ০৯:৩৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬