ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

তারেক রহমানকে বহনকারী বৈমানিকদের মধ্যে কুড়িগ্রামের আসিফ ইকবাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৯১২৯ বার পড়া হয়েছে

বৈমানিক মেজর আসিফ ইকবাল।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমানকে বহনকারী বৈমানিকদের মধ্যে কুড়িগ্রামের আসিফ ইকবাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ২০২ ড্রিমলাইনার বিমানের পাইলটদের মধ্যে ছিলেন আসিফ ইকবাল (মেজর)। তিনি উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের কৃতী সন্তান।

যিনি দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত। তারেক রহমানকে নিরাপদে প্রিয় মাতৃভূমিতে অবতরণ করিয়ে দেওয়ার পর বৈমানিক আসিফ ইকবাল পেয়েছেন তারেক রহমানের উষ্ণ অভিনন্দনও।

বিমানের ডেকে ইমামুল ইসলাম ইমনের সহকারী পাইলট হিসেবে ছিলেন দুই অভিজ্ঞ ক্যাপ্টেন-রাশেদিন ও আসিফ ইকবাল।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ক্যাপটেন আসিফ ইকবাল কুড়িগ্রাম জেলা শহরের মোল্লাপাড়া এলাকার প্রসিদ্ধ ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মনসুর রহমান ও কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক খুরশিদা বেগম কাজল (কাজল আপা)র ছেলে। কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা’র ছোট ভাই। সাবেক বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ক্যাটেন রেজাউর রহমান (মানিক)র আপন ভাগিনা। এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মোঃ আবু বকর সিদ্দিক’র ভাগিনা।

এদিকে, বিষয়টি সামনে আসতেই জেলায় সোস্যাল প্লাটফর্মগুলোতে ক্যাপ্টেন ইকবালকে নিয়ে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জেলার মানুষ। গর্বিত জেলাবাসীর সামনে এই দক্ষ বৈমানিকের নামটি।

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়ে এই ফ্লাইট ক্রু গঠন করা হয়েছে।

পড়ুন>>কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত: আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ 

এদিকে, সঠিক সময়ে নিরাপদে দেশের মাটিতে অবতরণের পর তারেক রহমানের সকল মালামাল বুঝিয়ে দেয়ার সময় তারেক রহমান বিমানের ক্যাপ্টেনদের ডেকে হ্যান্ডশেক করার পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানান।

এ বিষয়ে মুঠোফোনে  আসিফ ইকবাল বলেন, পেশাগত দায়িত্ব পালনে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হয় এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হয়েছে। আমরা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের আচরণে খুবই খুশী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানকে বহনকারী বৈমানিকদের মধ্যে কুড়িগ্রামের আসিফ ইকবাল

আপডেট সময় : ০৫:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫