তাড়াশে মিথ্যা চাঁদা দাবীর অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে মিথ্যা চাঁদা দাবীর অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

তাড়াশে মিথ্যা চাঁদা দাবীর অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
তাড়াশে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদককে জড়িয়ে মিথ্যা চাঁদা দাবীর অভিযোগ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

 

 

 

তাড়াশে মিথ্যা চাঁদা দাবীর অভিযোগের
প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

 

 

তাড়াশে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদককে জড়িয়ে মিথ্যা চাঁদা দাবীর অভিযোগ
প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে বিভিন্ন সরকারী দপ্তরে, পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও সনগই দিঘী পুকুরের সুফলভোগী আদিবাসী সদস্যদের আয়োজনে প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>> নগরকান্দায় ভুয়া র‍্যাব ধাওয়ায় আসল র‍্যাব: দুই পক্ষকেই গণধোলাই এর শিকার

 

 

মঙ্গলবার বিকেলে উপজেলা মাধাইনগর ইউনিয়নের সনগই পুকুর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মাধাইনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আমিন।

 

কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাকিব, যুবদলের আহ্বায়ক এনামুল হক, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাসুদ, সংগই দীঘি পুকুরের সুফলভোগী দলের সভাপতি কার্তীক চন্দ্র বসাক প্রমূখ।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুলাই প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় ও অনলাইন ভার্সনে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের নামে সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

 

 

 

অধ্যাপক আমিনুল রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ওই ষড়যন্ত্র মূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। টুটুলের বিরুদ্ধে দায়ের করা ওই মিথ্যা অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করার জোড় দাবী জানান তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!