ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়ার এসবিএসি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না এলএনজি সরবরাহ? হুথিদের হামলায় ১৩ জন আহত র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গাজায় ভবন ধসে ২০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ভোগডাবুড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার  মুডিসের রেটিংয়ে ইতিবাচক পরিবর্তন: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

তাড়াশে জমির ভুয়া কাগজ দিয়ে প্রতিবন্ধীর টাকা আত্মসাতের অভিযোগ

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৯:৩৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

তাড়াশে জমির ভুয়া কাগজ দিয়ে প্রতিবন্ধীর টাকা আত্মসাতের অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে জমির ভুয়া কাগজ দিয়ে প্রতিবন্ধীর টাকা আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে জমি- জমার কাগজপত্র জেলা ভুমি অফিস থেকে তুলে দেয়ার কথা বলে প্রতিবন্ধীর কাছ থেকে ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক আশরাফ আলীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার তালম ইউনিয়নের পাড়িল বরইচড়া গ্রামে। প্রতারক আশরাফ আলী একই ইউনিয়নের পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় পাড়িল বরইচড়া গ্রামের সোলেমান মন্ডলের প্রতিবন্ধী ছেলে ভুক্তভোগী আলামিন বলেন, বেশ কিছু দিন আগে আমার নানা-নানীর সম্পত্তির মায়ের অংশ বের করতে গিয়ে একটি খতিয়ানে ভুল পরিলক্ষিত হয়।

পড়ুন>>জাতিসংঘে ড. ইউনূসের যে ভাষণ দিয়েছিলেন তার পুর্ণ বিবরণ

ওই কাগজটি সংশোধনের জন্য পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামের আশরাফ আলীর কাছে পরামর্শের জন্য যাই। আশরাফ আলী সকল কাগজপত্র দেখে বলেন, তিনি ওই ভুল খতিয়ানটি জেলা ভুমি অফিস থেকে ঠিক করে দেবেন। এ জন্য তিন প্রথমে আমার নিকট থেকে ৩০ হাজার টাকা নেয়।

তাছাড়াও তিনি বিভিন্ন সময় কারণে-অকারণে দফায় দফায় টাকা নিয়ে মোট ৯০ হাজার টাকা নেয়। পরে একদিন তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলা ভুমি অফিসে নিয়ে গিয়ে একটি খতিয়ানের কাগজ দেয়। যার নং ৯৪ জেএল ২৯।

পরে ওই খতিয়ান নিয়ে ভুল সংশোধনের জন্য তাড়াশ উপজেলা ভুমি অফিসে আবেদন করতে গেলে উহা ভুয়া বলে জানা যায়। পরবর্তীতে বিষয়টি আশরাফ আলীকে জানালে এবং দেয় টাকা ফেরত চাইলে তিনি বলেন আশরাফ কারো টাকা নিয়ে ফেরত দেয় না।

একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, আশরাফ আলী আ’লীগ সরকারের সময় এলাকায় বিভিন্ন লোকের সাথে জমি- জমা সংক্রান্ত কাগজ পত্রের কাজ করে দেয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করেছেন।

এ ব্যাপারে গোন্তা গ্রামের বাসিন্দা বুলবুল জানান, আশরাফ আলী ভুক্তভোগী অালামিনের নিকট থেকে ২৪ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

প্রতারক আশরাফ আলীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানেন না এবং টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে জমির ভুয়া কাগজ দিয়ে প্রতিবন্ধীর টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০৯:৩৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪