তাড়াশে ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন ২০ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ছিনতাইয়ের শিকার ভাইকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোন বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২

তাড়াশে ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
তাড়াশ ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা

 

তাড়াশে ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা

শস্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে কয়েক দিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত  হচ্ছে বোরো ধানের বীজতলা। ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ইতিমধ্যে বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে। কৃষকরা চারা রক্ষায় কোথাও বীজতলায় ছাই ছিটিয়ে, কোথাও ওষুধ ছিটিয়ে চারা রক্ষার চেষ্টা করছেন। জমিতে চারা রোপণের আগেই শীত ও কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

জেনে নিন>> কিভাবে তিব্র শীতে বীজতলার যত্ন নিবেন

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ১টি পৌর সভা ও ৮ ইউনিয়নে প্রায় ২৫ হাজার ৭২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মাঠের বীজতলাই বিবর্ণ রূপ ধারণ করেছে। কোথাও হলুদ, কোথাও লাল বর্ণ ধারণ করেছে চারা। আবার কিছু চারা পঁচে যাচ্ছে। তীব্র শীত আর কুয়াশায় কয়েক দিন ধরে দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না।

উপজেলার পৌর এলাকার ভাদাশ গ্রামের কৃষক মজিবর রহমান বলেন, হাড়কাঁপানো শীতের কারণে বীজতলা চারা বাড়ছে না,বীজতলার চারা হলুদ, লাল বর্ণ ধারণ করেছে। চারা বড় না হলে বোরো আবাদ হুমকীর মুখে পড়বে। সিরাজপুর গ্রামের আরেক কৃষক আব্দুল বারিক বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশার  কারণে বীজতলার চারা বৃদ্ধি কম হচ্ছে। চারা বড় না হলে জমি লাগাতে পারবো না।

 

উপজেলা কৃষি কর্মকর্তা, আব্দুল্লাহ আল মামুন  জানান, এ সময় বেশি ঠান্ডা ও কুয়াশার কারণে বীজতলার চারা বৃদ্ধি কম হচ্ছে। রোদ না থাকায় চারা গাছ হলুদ বিবর্ণ হয়ে যাচ্ছে। এ অবস্থায় চারা রক্ষায় কৃষকদের বীজতলা পলিথিনে ঢেকে দেওয়া, পানিতে ডুবিয়ে রাখা, সালফারযুক্ত ওষুধ ছিটানো, জিপসাম ও ইউরিয়া সার ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!