শস্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে কয়েক দিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা। ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ইতিমধ্যে বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে। কৃষকরা চারা রক্ষায় কোথাও বীজতলায় ছাই ছিটিয়ে, কোথাও ওষুধ ছিটিয়ে চারা রক্ষার চেষ্টা করছেন। জমিতে চারা রোপণের আগেই শীত ও কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
জেনে নিন>> কিভাবে তিব্র শীতে বীজতলার যত্ন নিবেন
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ১টি পৌর সভা ও ৮ ইউনিয়নে প্রায় ২৫ হাজার ৭২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে।
উপজেলার পৌর এলাকার ভাদাশ গ্রামের কৃষক মজিবর রহমান বলেন, হাড়কাঁপানো শীতের কারণে বীজতলা চারা বাড়ছে না,বীজতলার চারা হলুদ, লাল বর্ণ ধারণ করেছে। চারা বড় না হলে বোরো আবাদ হুমকীর মুখে পড়বে। সিরাজপুর গ্রামের আরেক কৃষক আব্দুল বারিক বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বীজতলার চারা বৃদ্ধি কম হচ্ছে। চারা বড় না হলে জমি লাগাতে পারবো না।
উপজেলা কৃষি কর্মকর্তা, আব্দুল্লাহ আল মামুন জানান, এ সময় বেশি ঠান্ডা ও কুয়াশার কারণে বীজতলার চারা বৃদ্ধি কম হচ্ছে। রোদ না থাকায় চারা গাছ হলুদ বিবর্ণ হয়ে যাচ্ছে। এ অবস্থায় চারা রক্ষায় কৃষকদের বীজতলা পলিথিনে ঢেকে দেওয়া, পানিতে ডুবিয়ে রাখা, সালফারযুক্ত ওষুধ ছিটানো, জিপসাম ও ইউরিয়া সার ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।
Leave a Reply