ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষ সমর্থন সভা অনুষ্ঠিত

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৪:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষ সমর্থন সভা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষ সমর্থন সভা অনুষ্ঠিত

নীলফামারীতে সেবাপ্রাপ্তি অভিগম্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষসমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) নীলফামারী ডায়াবেটিক সমিতির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ রিইবের সহকারী পরিচালক নাসিমা পারভিন।

এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহসান রহিম মঞ্জিল, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম, রিইবের সহকারী পরিচালক রুহি নাজ, রিইবের কনসালটেন্ট রেজাউর রহমান লেলিন, সাংবাদিক ভুবন নিখিল রায়, মর্তুজা ইসলাম, পৌরসভার কাউন্সিলর মাহমুদা খানম তন্বী তালুকদার ও কাউন্সিলর রত্না রানী প্রমুখ।

সভার শুরুতে ধারণাপত্র পাঠ করেন রিইবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। সভায় বক্তারা তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাসহ এ আইনের গুরুত্ব তুলে ধরেন এবং গোটা জেলায় এই কার্যক্রম বৃদ্ধি করার আহবান জানান।

এসময় বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্য অধিকার আইন চর্চার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন রিইবের সহকারী পরিচালক রুহি নাজ। এসময় জেলা ও উপজেলা থেকে আগত রিইব আরটিআই গ্রুপের প্রতিনিধিগণ তথ্য অধিকার আইন চর্চার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও নাগরিকদের সেবা ও তথ্য প্রাপ্তি বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এই সভার আয়োজন করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষ সমর্থন সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪