ঢাকায় নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার: কাউনিয়ায় দাফন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঢাকায় নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার: কাউনিয়ায় দাফন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ঢাকায় নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার: কাউনিয়ায় দাফন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
প্রতিকী ছবি

 

ঢাকায় নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার: কাউনিয়ায় দাফন

ঢাকায় নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার করা হয়েছে আশুলিয়ায় জুতার দোকানের কর্মচারী জনির।
নিখোঁজ হওয়ার ৬ দিন পর ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র এলাকার জুতার দোকানের কর্মচারী জনি(২৮) এর লাশ কাউনিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

জনির লাশ আশুলিয়া থানার বলিভদ্র শিউলি হলের পিছনে খালের পানিতে ভাসতে দেখে সোমবার সকালে উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ। পরে তার লাশ নিয়ে এসে মঙ্গলবার রাতে কাউনিয়ার হরিচরণ লস্কর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই শামীম মিয়া বলেন আমার চাচা হরিচরণ লস্কর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের পুত্র জনি মিয়া জীবিকার তাগিদে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় একটি জুতার দোকানের কর্মচারী হিসেবে কয়েক বছর ধরে চাকুরী করে আসতেছে।

৬ দিন আগে রাত ১০ টার দিকে জুতার দোকানের ডিউটি শেষে বাড়িতে এসে জনি তার স্ত্রী কে খিচুড়ি গরম করার কথা বলে ভাড়া বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু রাত গড়িয়ে সকাল এমন কি ৫ দিন অতিবাহিত হলেও তার কোন খোঁজ খবর না পাওয়ায় আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন।

পড়ুন>> কাউনিয়ায় যাত্রীবাহী বাস থেকে পড়ে গিয়ে বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু 

৬ দিনের মাথায় গত সোমবার সকালে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বাজারের শিউলি হলের পিছনে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। জনির স্ত্রী একটি লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তার স্বামী জনির লাশ বলে শনাক্ত করেন।

পুলিশ লাশ উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে আসে। পরিবারের লোকজন ধারণা করছেন তাকে দূস্কৃতিকারীরা হত্যা করে খালের পানিতে ফেলে দিয়ে চলে যায়।

পুলিশ নিহত জনির লাশ ময়না তদন্ত শেষে মঙ্গলবার সকালে স্ত্রী সহ আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করে। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরিচরণ লস্কর গ্রামের বাড়িতে জনির লাশ আসলে এক হৃদয় বিদারক দৃর্শ্যর অবতারণা ঘটে। পরে রাত ১২ টার দিকে জানাযা নামাজ শেষে জনির লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!