ডোমারে মুক্তিযোদ্ধা সংসদকে আইএফসি ব্যাংকের সন্মাননা প্রদান
- আপডেট সময় : ০৫:৫৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে মুক্তিযোদ্ধা সংসদকে আইএফসি ব্যাংকের সন্মাননা প্রদান
ডোমার ডিবিরোড এলাকায় অবস্থিত আইএফসি ব্যাংকের আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা স্বারক প্রদান করেছেন আইএফআইসি ব্যাংক ডোমার উপশাখা।
মঙ্গলবার ২৯ জানুয়ারী দুপুর ১২ টায় এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুননবী, সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা জসিয়ার রহমান, সহিদার রহমান মানিক, মফিজার রহমান দুলাল, আইএফআইসির নীলফামারী জেলা শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার হিটলার আলম, ডোমার উপশাখার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, ট্রানজেকশন সার্ভিস অফিসার আকিডা টানজুম টানহা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের পুর্বে ব্যাংকে প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন রকমের পিঠার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এ আয়োজন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























