ঠাকুরগাঁওয়ে অটোরিক্সার চাপায় শিশুর মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে অটোরিক্সার চাপায় শিশুর মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

ঠাকুরগাঁওয়ে অটোরিক্সার চাপায় শিশুর মৃত্যু 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
প্রতীকী ছবি

 

 

 

ঠাকুরগাঁওয়ে অটোরিক্সার চাপায় শিশুর মৃত্যু

 

 

 

 

ঠাকুরগাঁওয়ে অটোরিক্সার নিচে পড়ে মো.আনাস নামে ৪ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার(২০এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় বানিয়াপাড়া দানারহাট গ্রামে শিশু আনাসের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

 

নিহত আনাস ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় দানারহাট গ্রামের জালালউদ্দীনের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ির পাশে এক প্রতিবেশী অটোরিক্সা চাবি লাগানো অবস্থায় দাঁড়িয়ে রেখেছিল। শিশু অনাস হঠাৎ ওই অটোরিক্সায় উঠে গাড়িতে থাকা চাবি দিয়ে স্টার্ট দিলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটি উল্টে যায়।

 

 

এ সময় শিশু আনাস অটোর নীচে চাপা পড়ে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

পড়ুন>> শেরপুরে ভিজিএফের ২৮৭০ কেজি চালসহ আটক ২

 

 

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা: মো: নুরুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনাসের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!