ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে

টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই একটি ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামের এক চালক প্রাণ হারিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে পাশের পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ দিয়েই যানবাহন চলাচল করছে।

শনিবার সকালে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে যাওয়ার সময় ব্রিজ থেকে নামার মুহূর্তে সেটি উল্টে যায়। এতে আলমাস আলী ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পড়ুন>>বিএসএফের গুলিতে আহত কৃষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬