ঝিনাইগাতীতে চাঁদা উত্তোলন করে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে চাঁদা উত্তোলন করে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইগাতীতে চাঁদা উত্তোলন করে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে চাঁদা উত্তোলন করে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে চাঁদা উত্তোলন করে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যদায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান সমবায়ের নিবন্ধনকৃত সমিতির নিকট থেকে চাঁদা উত্তোলণ করে দিবসটি পালন করেন।

সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীরের সভাপতিত্বে সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম, এ ওয়ারেজ নাইম।

আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম,জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম ছামেদুল হক,আদর্শ ক্লাব এর সহ সভাপতি মেহেদি হাসান হালিম, উত্তরণ ক্লাব এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ দুদু প্রমুখ।

চাঁদা উত্তোলনের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইমের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি আমি এ ব্যাপারে জানিনা।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফুল কবীর জানান আমি আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় না থাকায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছি চাঁদা উত্তোলণের ব্যাপারে আমি কিছুই জানি না।এ ব্যাপারে সমবায় কর্মকর্তা রুকনুজ্জামনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তিনি সমিতি অডিটের নামেও অনিয়ম করে থাকেন বলে সদস্যদের মৌখিক অভিযোগ রয়েছে । অনুষ্ঠানে বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!