ঝিনাইগাতীতে অটোচালকদের সাথে পুলিশের সচেতনতা মূলক বৈঠক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে অটোচালকদের সাথে পুলিশের সচেতনতা মূলক বৈঠক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ঝিনাইগাতীতে অটোচালকদের সাথে পুলিশের সচেতনতা মূলক বৈঠক

ঝিনাইগাতি  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতীতে অটোচালকদের সাথে পুলিশের সচেতনতা মূলক বৈঠক

শেরপুরের ঝিনাইগাতীতে অটোচালকদের সাথে পুলিশের সচেতনতা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলার ঝিনাইগাতীতে অটোচালকদের সাথে সচেতনতা মূলক মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন ঝিনাইগাতী থানা পুলিশ।

১২ই অক্টোবর বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী বাজারের ধানহাটি মোড়ে স্থানীয় অটোচালকদের সাথে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীদের প্রতারণা প্রতিরোধ ও মাদকের কুফল সম্পর্কে উঠান বৈঠকে আলোচনা করা হয়।

এ বৈঠকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা,এসআই রাজিব সাহা সবাইকে আরো সচেতন হতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সাবধানে অটো চালালে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে চালক ও যাত্রীরা।

ইতিমধ্যেই বিভিন্ন স্থানে সঙ্ঘবদ্ধ ছিনতাই কারীচক্র অটো ছিনতাই করছে।ছিনতাইকারী ও মলম পার্টির প্রতারণা প্রতিরোধে সচেতন হতে হবে সবাই কে।

রাতের বেলায় দূরবর্তী যাত্রাকালে অপরিচিত ও সন্দেহ ভাজন কাউকে নিয়ে যাত্রা করা যাবেনা।

কারন অর্থের চেয়ে মানুষের জীবন হচ্ছে অনেক মূল্যবান। কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটলে তিনি থানা পুলিশ কে অবগত করতে অনুরোধ করেন।

মাদকের বিরোদ্ধে তিনি বলেন,মাদকের সাথে কোন আপস নেই। যেখানেই মাদক সেখানেই চলবে মাদক বিরোধী অভিযান। কাউকেই ছাড় দেওয়া হবেনা।

উঠান বৈঠকে ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা
সহ শতাধিক অটো চালকরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!