ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাদুঘরে ঠাঁই পাচ্ছে লিওনেল মেসির ঐতিহাসিক আর্মব্যান্ড শাহজালাল বিমানবন্দরে ভোগান্তি ও অপপ্রচারের পাল্টাপাল্টি পরিস্থিতি রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা: হল প্রভোস্ট প্রত্যাহার বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া

জুলাই মাসে ১০৪টি অস্ত্রসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই মাসে ১০৪টি অস্ত্রসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গত জুলাই মাসে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ১০৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এসব অভিযানে অস্ত্রসহ মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় এবং ৩৯টি বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী আরও জানান, গত ১৯ আগস্ট রাজধানীর তুরাগের কামারপাড়া ফলের আড়তে র‍্যাব একটি বিশেষ অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি করে আসা একটি চক্রের ১২ সদস্যকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পড়ুন>>৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১ সালের সেই উত্তেজনার পুনরাবৃত্তি কি?

এ সময় তাদের কাছ থেকে চাঁদা বাবদ আদায় করা ১১ হাজার ২২০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি নিয়মিত ফল ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের ভ্যান ও কাভার্ডভ্যান আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করত।

র‍্যাবের এই মুখপাত্র বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বদা তৎপর। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এই কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। জনগণের সেবায় র‍্যাব প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের অভিযানে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। মা//জ//ন

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই মাসে ১০৪টি অস্ত্রসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

আপডেট সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬