জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ ৮ আগস্ট: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা; থাকবে ভ্যাপসা গরম আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা
জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় সম্মাননা গ্রহন করছেন আবুল হাসনাত তুহিন।

 

 

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা

 

 

“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত/সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

 

 

আজ রোববার (৩ আগস্ট) “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট” তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তৃতীয় তলার হলরুমে তাকে সম্মাননা প্রদান করা হয়। ১৬ জুলাই ২০২৪-৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত সারাদেশে পাঁচজন সাংবাদিক প্রাণ হারান।

 

 

এছাড়া আহত হয়েছেন অন্তত দুই শতাধিক সাংবাদিক। নিহত সাংবাদিক পরিবারসহ দুই শতাধিক সাংবাদিককে সম্মাননা ও নগদ চেক প্রদান করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

পড়ুন>>পৌর কর বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

 

এসময় বিশেষ অতিথি ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম, “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাহসী সাংবাদিকতার জন্য দৈনিক জবাবদিহি ও দৈনিক সৃষ্টি নিউজের ফেনী জেলা প্রতিনিধি আবুল হাসনাত তুহিনকেও সম্মাননা, ক্রেস্ট, সার্টিফিকেট ও চেক প্রদান করা হয়। নিহত সাংবাদিকরা হলেন- হাসান মেহেদী, এ টি এম তুরাব, তাহির জামান, শাকিল হোসেন ও সোহেল আখঞ্জি।

 

 

এই সম্মাননা অর্জন সম্পর্কে হাসনাত তুহিন বলেন, আমি সাংবাদিকতাকে কেবল পেশা নয়, মানবসেবার অন্যতম মাধ্যম মনে করি। সম্মাননা শুধু ক্রেস্ট নয়, স্বীকৃতি এক সেবার ধারাবাহিকতা রক্ষা মাত্র। যারা প্রান্তিক, তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানোই আমার দায়িত্ব।

 

 

এছাড়াও আমি নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলি। এই স্বীকৃতি আমাকে সামাজিক দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!