ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভৈরবে জেলি মেশানো চিংড়ি বিক্রি: ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ ১৮তম জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ২০০ জন মনোনীত বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর চকরিয়ায় স্কুলছাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলায় যুবকের যাবজ্জীবন পবিপ্রবি নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৮:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।

পুলিশ এক টুইটে জানিয়েছে, উত্তর অ্যালস্টারডর্ফ এলাকায় একটি বড় ধরনের অভিযান চলছে। খবর বিবিসির

পুলিশ হামলায় নিহত ব্যক্তির সংখ্যা না জানালেও জার্মানির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় রাত ৯টার দিকে ওই গির্জায় একটি অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে বলে এক টুইটে জানিয়েছে হামবুর্গ পুলিশ।

পুলিশ বলছে, একজন বন্দুকধারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নিহতের মধ্যে রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

দেশটির পুলিশ জানিয়েছে, তারা অপরাধীদের উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাননি। তবে ঘটনার পরপরই তারা একটি বড় ধরনের অভিযান শুরু করেছেন।

পড়ুন>>দূতাবাস চালু হওয়ায় সরিষাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে একজন অপরাধী ভবনে থাকতে পারে। এমনকি মৃতদের মধ্যেও থাকতে পারে। তবে আমাদের কাছে কোনো অপরাধীর পলাতক হওয়ার কোনো তথ্য নেই।

তিনি বলেন, গির্জার চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকায় চরম বিপদ বলে সতর্ক করেছে। তাই আশেপাশের বাসিন্দাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে।

এই মুখপাত্র বলেন, পুলিশ এই গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।

হামবুর্গের মেয়র পিটার চেনচার টুইটারে দেওয়া বিবৃতিতে নিহতদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে ‘শকিং’ বলে অভিহিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬

আপডেট সময় : ০৮:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩