জাপানের কাছে হারে কাবাডিতে পদকের স্বপ্ন প্রায় শেষ
- আপডেট সময় : ০৩:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
জাপানের কাছে হারে কাবাডিতে পদকের স্বপ্ন প্রায় শেষ
নাগোয়ার তোকাই সিটিজেন জিমনেশিয়ামে জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে পরাজিত হয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এই হারের ফলে পদক জয়ের আশা কার্যত শেষ হয়ে গেছে। টুর্নামেন্টের প্রথম দিন দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে ২০ বছর পর পদকের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছিলেন মিজান-আল আমিনরা। তবে আজ জাপানকে হারাতে ব্যর্থ হওয়ায় সেই সুযোগ এখন অনিশ্চিত।
ম্যাচের প্রথমার্ধে রক্ষণভাগের দুর্বলতায় বাংলাদেশ ১৫-২২ পয়েন্টে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে দিপায়ান গোলদারের নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ডিফেন্ডারদের ভুল ও পয়েন্ট হারানোর কারণে জয় অধরা থেকে যায়।
পড়ুন>>সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, ২৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের আহ্বান
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ আব্দুল জলিল বলেন, আমি আগেই বলেছিলাম আমাদের ডিফেন্স ভালো নয়। আজকের পরাজয়ের পেছনেও মূলত রক্ষণভাগের দুর্বলতাই দায়ী।
এখন পদকের লড়াইয়ে টিকে থাকতে হলে আগামীকাল ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই। তবে ভারতের বিপক্ষে অতীতে জয়ের রেকর্ড না থাকায় এই ম্যাচটিকে প্রায় অসম্ভব চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। এর আগে সকালে নারী ক্রিকেট দল পাকিস্তানের কাছে হেরে পদকের লড়াই থেকে ছিটকে গেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























