ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে হ্নীলা মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭ জিম্মি ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাউনিয়ায় নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাউনিয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কাউনিয়ায় এনজিও কর্মী রতন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডাচ্‌-বাংলা ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ ট্রাম্প ও কাতারের আমিরের ফোনালাপ, তেহরানের ৭ দফা প্রস্তাব ওয়াশিংটনে

জাপানের কাছে হারে কাবাডিতে পদকের স্বপ্ন প্রায় শেষ

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের কাছে হারে কাবাডিতে পদকের স্বপ্ন প্রায় শেষ

নাগোয়ার তোকাই সিটিজেন জিমনেশিয়ামে জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে পরাজিত হয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এই হারের ফলে পদক জয়ের আশা কার্যত শেষ হয়ে গেছে। টুর্নামেন্টের প্রথম দিন দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে ২০ বছর পর পদকের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছিলেন মিজান-আল আমিনরা। তবে আজ জাপানকে হারাতে ব্যর্থ হওয়ায় সেই সুযোগ এখন অনিশ্চিত।

ম্যাচের প্রথমার্ধে রক্ষণভাগের দুর্বলতায় বাংলাদেশ ১৫-২২ পয়েন্টে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে দিপায়ান গোলদারের নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ডিফেন্ডারদের ভুল ও পয়েন্ট হারানোর কারণে জয় অধরা থেকে যায়।

পড়ুন>>সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, ২৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের আহ্বান

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ আব্দুল জলিল বলেন, আমি আগেই বলেছিলাম আমাদের ডিফেন্স ভালো নয়। আজকের পরাজয়ের পেছনেও মূলত রক্ষণভাগের দুর্বলতাই দায়ী।

এখন পদকের লড়াইয়ে টিকে থাকতে হলে আগামীকাল ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই। তবে ভারতের বিপক্ষে অতীতে জয়ের রেকর্ড না থাকায় এই ম্যাচটিকে প্রায় অসম্ভব চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। এর আগে সকালে নারী ক্রিকেট দল পাকিস্তানের কাছে হেরে পদকের লড়াই থেকে ছিটকে গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাপানের কাছে হারে কাবাডিতে পদকের স্বপ্ন প্রায় শেষ

আপডেট সময় : ০৩:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬