ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর দিল্লি পুলিশ আমাকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় করেছে: মমতা বন্দ্যোপাধ্যায় মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ আহত -৫

নোয়াখারী থেকে ইকবাল মোরশেদ
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে

চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ আহত -৫

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৭নভেম্বর) উপজেলার বদলকোট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরিকৃষ্ণপুর গ্রামে খাঁন বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মৃত আশ্রাফ আলীর পুত্র আবুল হোসেন (৭৫), গোলাম হোসেন (৬৭), আবুল হোসেনের পুত্র আরিফ হোসেন (২৮), আবুল হোসেনের স্ত্রী রোকেয়া বেগম(৫৫), শরীফ খানের স্ত্রী মোহনা আক্তার (১৮) তাদের সবার বাড়ি হরিকৃষ্ণপুর গ্রামে। তারা বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে আবুল হোসেনের সঙ্গে তার ভাই আবুল বাসারের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে।

ঘটনার দিন দুপুর ১টার দিকে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে আবুল হোসেনসহ তারা পাঁচজন আহত হন। আহতদের মধ্যে আবুল হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আবুল হোসেন জানান, আমার ভাই আবুল বাসারের সঙ্গে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে, আজ আমার জায়গায় আমি ঘর নির্মাণের সময় আবুল বাসার(৭২), কুসুম আক্তার(৪০),রিমু আক্তার(১৭), মাসুদ(৪৫),মনির হোসেন(৩৫), জাকির (৩০), সহ আরো দশ বারোজন সন্ত্রাসী ভাড়া করে আমার ও আমার পরিবারের লোকজনের উপর হামলা চালায়, আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে আবুল বাসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ভাই আবুল হোসেনের সঙ্গে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো, আজকে বাকবিতন্ডায় হাতাহাতি হয়, এঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। চাটখিল থানার এস আই আব্দুস সামাদ মল্লিক বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ আহত -৫

আপডেট সময় : ০৮:৫৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২