ঘিওরে জুলাই শহীদদের স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা।
জুলাই শহীদদের স্মরণে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা উল্কা ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে । ৫ আগস্ট সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চলেছে।
বৈন্যা গ্রামে বৈন্যা উল্কা ক্লাবের উদ্যোগে গ্রামের দরিদ্র লোকের চোখের সমস্যা জনিত ছানি পড়া, চোখে পানি পরা , চোখে ঝাপসা দেখা, চোখে কম দেখা দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ করা হয়।
এদের মাঝে যারা হতদরিদ্র টাকার অভাবে চোখের অপারেশন করতে পারছে না তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শহরে পাঠিয়ে চোখের অপারেশন করানোর আশ্বাস দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
এ সময়ে উপস্থিত ছিলেন উল্কা ক্লাবের সভাপতি পীযূষ ফাইটার, সহ-সভাপতি মীর্জা আব্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply