ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়েটে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, আবেদন অনলাইনে ইরানে যেকোনো দিন হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের ভোলার লালমোহনে শিমগাছ রোপণ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা নিহত মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠনের নির্দেশ হেফাজতে ইসলামের স্বরাষ্ট্রমন্ত্রী |: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে এল ক্লাসিকোর পাশাপাশি থাকছে আজকের দিনের ফুটবল ম্যাচ মার্কিন নাগরিকদের হত্যার চূড়ান্ত ছক কষছে ইরান: গোয়েন্দা সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান: সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু বাণিজ্যিক ফ্লাইট কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়। তিনি স্পষ্ট করেছেন যে, সাংবাদিকরা এখন থেকে কোনো ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্ভয়ে ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

শুক্রবার নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে ও সভাপতিত্বে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর অরিয়েন্টেশন এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি মানবিক সরকার এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য তাদের নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম নিয়ন্ত্রণের যেকোনো উদ্যোগ থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা এবং একে আরও স্বাধীন করার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পড়ুন>>গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সাংবাদিকতার মানোন্নয়ন ও অপসাংবাদিকতা রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।

এছাড়া সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখতে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে জনগণ সঠিক ও দায়িত্বশীল সংবাদ পেতে পারে। তিনি সাংবাদিকদের বাক্‌স্বাধীনতার নামে কাউকে হেয় না করা বা সামাজিক হুমকি তৈরি হয় এমন লেখালেখি থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতাও অত্যন্ত জরুরি।

পড়ুন>>নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন দেখতে চায় এবং এতে কোনো হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। অতীতে ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার বিচার বিভাগে কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে চলবে এবং কোনো অনিয়ম দেখলে সাংবাদিকরা যেন তা তুলে ধরেন, সরকার সেটাই প্রত্যাশা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এছাড়া নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬