ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

গড়ের ঘাটে নোঙর করা নৌকা ডুবে ১ জনের মৃত্যু

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৩০৪৭ বার পড়া হয়েছে

গড়ের ঘাটে ডুবে যাওয়া নোঙর করা নৌকা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গড়ের ঘাটে নোঙর করা নৌকা ডুবে ১ জনের মৃত্যু

গড়ের ঘাটে নোঙর করা নৌকা ডুবে ১ জনের মৃত্যু।সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিন নদীর মোহনায় নোঙর করা অবস্থায় বালুভর্তি একটি নৌকা ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

পড়ুন>> জাতীয় সরকার গঠন করবেনা বিএনপি

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার যাদুকাটা, রক্তি ও বৌলাই নদীর মোহনায় গড়ের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মানিক মিয়া (২১)। তিনি তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর (পূর্ব হাটি) গ্রামের মোসাব্বির মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন জানান, যাদুকাটা নদী থেকে বালু বোঝাই করে নৌকাটি রাতে গড়ের ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়। ওই সময় নৌকাটিতে একাই অবস্থান করছিলেন মানিক মিয়া, যিনি নৌকার সুকানি (মাঝি) ছিলেন। রাতের কোনো এক সময় নৌকাটি পানির নিচে তলিয়ে যায়।

ভোরে নৌকার অন্যান্য কর্মীরা গড়ের ঘাট এলাকায় এসে নৌকাটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা দেখতে পান, নৌকাটি পানির নিচে ডুবে আছে। নৌকায় থাকা মাঝিকে না পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

পড়ুন>> জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই -ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে সকাল আনুমানিক ৭টার দিকে ডুবুরি দল নৌকার ভেতর থেকে মানিক মিয়ার মরদেহ উদ্ধার করে। এ সময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গড়ের ঘাটে নোঙর করা নৌকা ডুবে ১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬