ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই -ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৫:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১৩৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই-ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই-ঠাকুরগাঁওয়ে তারেক রহমান।
“প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ”, এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে একটি স্বৈরাচারী সরকার কেবল নিজেদের স্বার্থ দেখেছে। দেশের মানুষের অধিকার ও ভবিষ্যৎ উপেক্ষিত হয়েছে। জনগণের সমর্থন নিয়েই দেশ পুনর্গঠন করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পড়ুন>>জাতীয় সরকার গঠন করবেনা বিএনপি

এর আগে বেলা পৌনে ১২টার দিকে জনসভার মঞ্চে ওঠেন তারেক রহমান। মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে হাজারো নেতা-কর্মী করতালি ও স্লোগানে তাকে অভিবাদন জানান। তিনি হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন বিএনপির এই শীর্ষ নেতা—যা দলীয় নেতা-কর্মীদের মাঝে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।

বক্তব্যে তারেক রহমান ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, বিমানবন্দর, চিনিকল, হিমাগার ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু এবং স্বল্প ঋণ মওকুফের প্রতিশ্রুতিও দেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ২০০৩ সালের ৪ জানুয়ারি এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের সূচনা করেছিলেন তারেক রহমান।

ওই সম্মেলন উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সে কারণেই ঠাকুরগাঁওয়ের সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক ও আবেগী সম্পর্ক গভীর। আজকের এই জনসভা সেই আবেগেরই বহিঃপ্রকাশ, যা জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক পয়গাম আলী।

পড়ুন>> ইনকিলাব মঞ্চের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি

সভাপতির বক্তব্যে মির্জা ফয়সল আমিন বলেন, দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী সমাবেশে মানুষের ঢলই তার প্রমাণ। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলে সমবেত হতে থাকেন। অনেকের হাতেই ছিল ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। সমাবেশে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

তারা হলেন, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ এবং পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম। ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছে পরে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে আসেন তারেক রহমান।

এদিন দুপুর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই -ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

আপডেট সময় : ০৫:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬