ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কক্সবাজার সৈকতে পর্যটকদের ভাসিয়ে নিয়ে গেল সাগরের উত্তাল ঢেউ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে অজগর আটক নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস

কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর সমাজকল্যাণ মন্ত্রীর পরিদর্শন 

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর সমাজকল্যাণ মন্ত্রীর পরিদর্শন 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর সমাজকল্যাণ মন্ত্রীর পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন ও ১৯৭৩ সালে কুড়িগ্রামে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণের স্মারক উন্মোচন করেছেন।

শনিবার বিকালে একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ ও ঐতিহ্যের ৬ হাজার স্মারক নিয়ে গঠিত উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, অর্থনৈতিক সংকট সত্ত্বেও সরকার দরিদ্র মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরপর মন্ত্রী কুড়িগ্রামের শেখ রাসেল অডিটরিয়ামে স্বাধীনতা পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, আব্রাহাম লিংকন অপরিসীম ত্যাগ আর নিষ্ঠা নিয়ে জাদুঘরটি প্রতিষ্ঠিত করেছেন। তিনি তাঁর জীবনকে মুক্তিযুদ্ধের চেতনা প্রসার ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার কাজে নিয়োজিত করেছেন। তাই রাষ্ট্র যথার্থভাবে তাঁকে মূল্যায়ন করেছে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, জাতীয় বিশ্বিবদ্যালয়ের ভিসি ড. মো. মশিউর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, রংপুর পৌরসভার সাবেক মেয়র প্রবীণ রাজনীতিক মোহাম্মদ আফজাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর সমাজকল্যাণ মন্ত্রীর পরিদর্শন 

আপডেট সময় : ০৯:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪