কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
- আপডেট সময় : ১১:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার।
শহরের সুজামের মোড় এলাকায় ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনীর।
শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারি।
পড়ুন>> ফেনীতে বাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার কথা ভাবছে সরকার -উপদেষ্টা ফারুক ই আজম
কুড়িগ্রাম সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেড এর ২২ বীর কর্তৃক সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে ধাওয়া দিলে কৌশলে মাদক কারবারি পালিয়ে যায়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেছে।
এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























