ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয়

কুড়িগ্রাম জেলা জামায়াতের ২০২৫-২০২৬ কার্যকালের দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৯:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলা জামায়াতের ২০২৫-২০২৬ কার্যকালের দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম জেলা জামায়াতের ২০২৫-২০২৬ কার্যকালের দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে

কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ১৭নভেম্বর ২০২৫-২০২৬ কার্যকালের দায়িত্বশীল নির্বাচন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, তারাই সময়ের ব্যবধানে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, তারাই সময়ের ব্যবধানে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়ে গিয়েছে এবং জনবিচ্ছিন্ন হয়েছে। উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে দিন দিন জামায়াতে ইসলামীর প্রতি জনগণের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

পড়ুন>>দৌলতপুরে বিদ্যুৎ এর তারে জড়িয়ে যুবক নিহত

প্রধান অতিথি আরো বলেন, দায়িত্ব পালন, জনসেবা, জনকল্যাণ ও মানবিক সেবা এসবই আমাদের আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। জামায়াতের একজন জেলা মজলিসে শূরা সদস্য হচ্ছেন একদিকে যেমন জনসম্পৃক্ততা বাড়াবেন তেমনিভাবে সংগঠন সম্প্রসারণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন।

সংগঠনের পবিত্র পরিবেশ ও সুন্দর ব্যবস্থাপনা তৈরির ক্ষেত্রে মজলিসে শূরার সদস্যগণ পাহারাদারের ভূমিকা পালন করেন। সংগঠনের গঠনতন্ত্রে বর্ণিত শপথ বাক্যের আলোকে শূরা সদস্যগনকে স্ব-স্ব ক্ষেত্রে সংগঠনের দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৫-২০২৬ কার্যকালের জেলা মজলিসে শূরার অধিবেশন শনিবার কুড়িগ্রাম জেলা কার্যালয়ে জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমীর আবু আব্দুল্লাহ।

অধিবেশনে নবনির্বাচিত ৩৩ জন শূরার সদস্য (পুরুষ ও মহিলা) জেলা আমীরের পরিচালনায় শপথ গ্রহণ করেন। মজলিসে শূরার অধিবেশনে মাওলানা নিজাম উদ্দিনকে সেক্রেটারি এবং মাওলানা আব্দুল হামিদ মিয়া ও মু. শাহ্জালাল সবুজ (২ জন)কে সহকারী সেক্রেটারি করে ৮ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ ও ৭ সদস্য বিশিষ্ট মহিলা বিভাগীয় কর্ম পরিষদ গঠন করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রাম জেলা জামায়াতের ২০২৫-২০২৬ কার্যকালের দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে

আপডেট সময় : ০৯:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪