সংবাদ শিরোনাম :
কাপ্তাই লেকে নতুন প্রজাতির মাছ শনাক্ত
সৃষ্টি কৃষি ডেস্ক
- আপডেট সময় : ০৯:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
কাপ্তাই লেকে নতুন প্রজাতির মাছ শনাক্ত
রাঙ্গামাটির কাপ্তাই লেকে সম্পূর্ণ নতুন প্রজাতির মাছ শনাক্ত করেছেন দেশীয় বিজ্ঞানীরা। গত ২৭ মে, এ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
মাছটির বৈজ্ঞানিক নাম Sperata aurella । দেখতে অনেকটা আইর ও বাগাড়ের মতো। তবে এ দুটো মাছের সাথে নতুন মাছটির রয়েছে বেশ কিছু পার্থক্য। স্থানীয়রা নাম রেখেছে “রাজ আইড়”।
এর গোঁফ আইরের তুলনায় লম্বা। লেজ, মাথার পেছনের কাঁটা, ধূসর পিঠ, ফ্যাকাসে পেট—এগুলোও আইর ও বাগাড়ের সাথে তফাৎ সৃষ্টি করে। তবে সবচেয়ে বড় কথা, এই মাছের ডিএনএ অন্য দুটো মাছের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।
মাছটি মিঠা পানির। তবে বাংলাদেশের মিঠা পানিতে এই মাছটির কোনো রেকর্ড ছিল না। তবে শ্রেণিবিন্যাসে রাজ্য, পর্ব, বিভাগ, শ্রেণি, বর্গ, গোত্র ও গণ পর্যন্ত মাছটির সাথে আইর বা বাগাড়ের সাথে এই মাছের মিল রয়েছে। শুধু প্রজাতিতে আলাদা। তাই আইর ও বাগাড়ের মতো Sperata aurella ও গুরুত্বপূর্ণ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























