কাউনিয়ায় সপ্তম ওপেন বার্থডে ব্রীজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়া উপজেলার মিলন সংঘের আয়োজন ৭ম ওপেন বার্থডে ব্রীজ টুর্নামেন্ট -২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ১৬টি টিম অংশ গ্রহণ করে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গাজীরহাট মিলন সংঘের হল রুমে শফিকুল ইসলাম – অশোক কুমার বিশ্বাষ, এবং আহম্মদ আলী – কপিল উদ্দিন জুটির মধ্যে অনুষ্ঠিত হয় ওপেন বার্থডে ব্রীজ টুর্নামেন্টের ফাইনাল খেলা।
খেলা শেষে আহম্মদ আলী – কপিল উদ্দিন জুটি চ্যাম্পিয়ন হয়।
পরে রাত সাড়ে ৯ টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মিলন সংঘের প্রতিষ্ঠতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক জাতীয় দলের সাবেক ফুটবলার মোসাব্বের হোসেন, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সাবেক ফুটবলার, সোনালী অতীত ক্লাব রংপুর এর সদস্য মাহবুব আলম লিকু,
লালমনিরহাট জেলা অধিনায়ক আবুল কালাম আজাদ, মিলন সংঘের উপদেষ্টা আব্দুল বাতেন, সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মলিন চন্দ্র, নিজপাড়া ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, নিজপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভানুজা প্রসাদ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন প্রমূখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী এবং রানার্স আপ জুটির হাতে ক্রেস্ট প্রাইজমানি প্রদান করেন। সব শেষে মিলন সংঘের বার্ষিক বনভোজন এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























