কাউনিয়ায় মোবাইলে ওষুধ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: র্যাবের হাতে প্রতারক আটক
- আপডেট সময় : ০৬:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ২২২ বার পড়া হয়েছে
কাউনিয়ায় মোবাইলে ওষুধ বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের নিকট টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মঙ্গল সন্ধায় র্যাবের জালে আটক হয়েছে প্রতারক নাহিদ হাসান ।
থানা সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের আনোয়ার ইসলামের পুত্র মোঃ নাহিদ হাসান (২৮) ঢাকার খিলগাঁও এলাকার ঠিকানা ব্যবহার করে বেশি কমিশনে মোবাইলে ভ্যাটেনারী মেডিসিন বাজার নামক ফেইসবুক পেজ খুলে ওষুধ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন প্রচার করে।
এ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারক নাহিদ হাসান কে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার শ্রী নিবাসদী গ্রামের লোকমান হোসেনের পুত্র মোঃ দ্বীন ইসলাম এক মাস পূর্বে ৩ কিস্তিতে নগদের মাধ্যমে ২৪ হাজার ৪২০ টাকা প্রদান করে, টাকা প্রাপ্তির পর ওষুধ সরবরাহ না করে নাহিদ হাসান মোবাইল ফোন বন্ধ করে রাখে।
দ্বীন ইসলাম প্রতারণার শিকার হওয়ায় সিপিএফসি রংপুর র্যাব -১৩ এর অধিনায়কের দপ্তরে লিখিত অভিযোগ করেন।
এ প্রেক্ষিতে কাউনিয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে রংপুর র্যাব-১৩ টহল কমান্ডার নায়েক সুবেদার ডিএডি কেএম রায়হানুল কবীর (বিজিবি) এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় কাউনিয়া তকিপল হাটের ওষুধের দোকান থেকে নাহিদ হাসান কে আটক করা হয়েছে।
এসময় একটি ল্যাপটপ,একটি মনিটর, ২টি মোবাইল, সিমকার্ড ও কী বোর্ড জব্দ করা হয়েছে। জিজ্ঞাসা বাদ শেষে বুধবার সকালে কাউনিয়া থানায় আসামি নাহিদ হাসান কে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন আটক নাহিদ হাসান কে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


























