কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন মাদক ব্যবসায়ী
- আপডেট সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন মাদক ব্যবসায়ী
রংপুরের কাউনিয়া উপজেলায় ৯ কেজি গাঁজা সহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন এক মাদক ব্যবসায়ী।
রোববার উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উপর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধারসহ মটরসাইকেল আটক করে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। অজ্ঞাত মাদক ব্যবসায়ী পুলিশ দেখে মোটরসাইকেলটি রাস্তার উপর রেখে লোকালয়ে ঢুকে পরে আত্মগোপন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল পৌনে আট টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উপজেলার নিজপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি অজ্ঞাতনামা মটরসাইকেল থামানোর সংকেত দেয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মটরসাইকেল মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
পড়ুন>>দৌলতপুরে সাংবাদিকদের গালি দিলেন বিতর্কিত বিএনপি নেতা
এসময় মটরসাইকেলের ক্যারিয়ালে থাকা বস্তার ভিতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত কালো-লাল রংয়ের ১৫০ সিসি দিনাজপুর-ল ১১-৪০৫৮ মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় মাদক কারবারীকে আটক করা সম্ভব হয়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, উদ্ধার হওয়া ৯ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনের ধারায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছে।

























