কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন মাদক ব্যবসায়ী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন মাদক ব্যবসায়ী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন মাদক ব্যবসায়ী

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন মাদক ব্যবসায়ী

 

 

কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন মাদক ব্যবসায়ী

 

 

রংপুরের কাউনিয়া উপজেলায় ৯ কেজি গাঁজা সহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেলেন এক  মাদক ব্যবসায়ী।

 

 

রোববার  উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উপর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধারসহ মটরসাইকেল আটক করে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। অজ্ঞাত মাদক ব্যবসায়ী পুলিশ দেখে মোটরসাইকেলটি রাস্তার উপর রেখে লোকালয়ে ঢুকে পরে আত্মগোপন করে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার  সকাল পৌনে আট টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উপজেলার নিজপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি অজ্ঞাতনামা মটরসাইকেল থামানোর সংকেত দেয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মটরসাইকেল মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

পড়ুন>>দৌলতপুরে সাংবাদিকদের গালি দিলেন বিতর্কিত বিএনপি নেতা

 

এসময় মটরসাইকেলের ক্যারিয়ালে থাকা বস্তার ভিতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত কালো-লাল রংয়ের ১৫০ সিসি দিনাজপুর-ল ১১-৪০৫৮ মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় মাদক কারবারীকে আটক করা সম্ভব হয়নি।

 

 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন,  উদ্ধার হওয়া ৯ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনের ধারায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!