কাউনিয়ায় ৭ম জাতীয় ভোটার দিবস পালন
- আপডেট সময় : ০৬:০২:২২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ৭ম জাতীয় ভোটার দিবস পালন
তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়া উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা রোববার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান, সহকারী নির্বাচন অফিসার মোঃ ওয়াজিউর রহমান,সমাজ সেবক আব্দুল সালাম,সাংবাদিক সাইদুল ইসলাম, ভোটার হালনাগাদ কার্যক্রমের সুপারভাইজার আব্দুল কুদ্দুছ বসুনিয়া, তথ্য সংগ্রহকারী শাহনাজ পারভীন প্রমূখ।
পড়ুন>>দূর্ভোগে নাম ভূমি অফিস; দুই মাস ধরে তাহিরপুরে নেই এসিল্যান্ড: চরম দুর্ভোগে উপজেলাবাসী
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার, উপজেলা প:প: কর্মকর্তা সুজয় সাহা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়লা সাঈদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুজ্জামান আজাদ।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























