কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলার প্রামানিক পাড়া ভেল্লুটারী গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বসত বাড়ির ঘর থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত স্কুল ছাত্রীর নাম সুমাইয়া আক্তার সোমা (১৬)। সে ওই গ্রামের টুটুল মিয়ার কন্যা। সে ধুমেরকুটি হায়দারীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

নিহত সুমাইয়ার পরিবার ও স্বজনা জানান, এক বছর ধরে হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় মিয়া (২২) এর সঙ্গে সুমাইয়া আকতার সোমার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দিনগত রাতে স্থানীয় নিকাহনামা রেজিষ্ট্রারের বাড়ীতে হৃদয় ও সুমাইয়ার বিয়ে রেজিষ্ট্রারী হয়।

এ বিয়েতে পরিবারের লোকজনের মত ছিল না বলে জানাগেছে। বিয়ে রেজিষ্ট্রারীর পর থেকে হবু বর হৃদয় কনের বাড়ীতে যাতায়াত করে।

মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে সুমাইয়াকে ফোন করে হৃদয়। দুইজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। হৃদয়ের সঙ্গে কথা বলার পর সুমাইয়া মনমরা হয়ে ফোন রেখে বাড়ীর বাহিরে বের হয়।

এরপর তাকে বাইরে খুঁজতে বের হয়ে তাকে না পেয়ে ঘরে ঢুকে ধর্ণায় (তীরের) সাথে ফাঁস লাগিয়ে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা। তার চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত সুমাইয়ার মা মনিরা বেগম বলেন,আমার মেয়ে দুপুরে তার হবু স্বামী হৃদয়ের সাথে কথা বলার পর মেয়েটার হাসি মুখখানা ম্রান হয়ে যায়। হৃদয় হয়তো এমন কিছু কথা বলেছে যাতে মেয়েটা মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।

হারাগাছ থানা উপ-পরির্দশক (এসআই) কমল মোহন্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

হারাগাছ মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক বলেন, ওই কিশোরীর আত্মহত্যায় কারো প্ররোচনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!