কাউনিয়ায় ভেজাল সার বিক্রি: দুই ব্যবসায়ীর জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ভেজাল সার বিক্রি: দুই ব্যবসায়ীর জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আজ ৩ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলি ৩ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি

কাউনিয়ায় ভেজাল সার বিক্রি: দুই ব্যবসায়ীর জরিমানা

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
কাউনিয়ায় ভেজাল সার বিক্রি: দুই ব্যবসায়ীর জরিমানা

রংপুরের কাউনিয়ায় ভেজাল সার বিক্রি দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা প্রদান করেছে ভ্রাম‍্যমান আদালত।

উপজেলায় ভেজাল সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার ১৪ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুল হকের নেতৃত্বে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন ডোবারপাড় এলাকার মেসার্স বাবুল ট্রেডার্স ও
সিদ্দিক বাজার এলাকার লাকি এন্টারপ্রাইজ সার ঘরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় দুই দোকান থেকে লাইসেন্সবিহীন মানহীন জিংক সার ৯৭ কেজি, অণুখাদ্য ১০ লিটার, উদ্ভিদ হরমোন ৭০ কেজি, বালাইনাশক দানাদার ১৫ কেজি ও তরল ২০ লিটার জব্দ করে তা ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার সহ একদল পুলিশ।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী জানান, সারের নমুনা বিশ্লেষণে ভেজাল প্রমানিত হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এদিকে কৃষক সমাজ এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!