কাউনিয়ায় বার্ষিক হাজী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় বার্ষিক হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে ২৬আগস্ট শনিবার বার্ষিক হাজী সমাবেশ ২০২৩ ও দোয়া মাহফিল বড়ুয়াহাট আরাফাতিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
বার্ষিক হাজী সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, কুর্শা ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, আলহাজ্ব প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হক, আলহাজ্ব ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, আলহাজ্ব মোঃ মজিবর রহমান, আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, আলহাজ্ব হাবীবুর রহমান, আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আমজাদ হোসেন সরকার, আলহাজ্ব মোঃ নাজির আহমেদ, আলহাজ্ব হাবিবুর রহমান, আলহাজ্ব হাবুল হোসেন সরকার, আলহাজ্ব আবদুস সামাদ, আলহাজ্ব আঃ বাতেন প্রমূখ।
আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সমাবেশে উপজেলার নতুন ও পুরাতন প্রায় দেড়শতাধিক হাজি অংশ গ্রহন করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























