কাউনিয়ায় প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তার নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের সোয়েটার বিতরণ
- আপডেট সময় : ০৫:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তার নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের সোয়েটার বিতরণ
রংপুরের কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তার ব্যক্তিগত তহবিল থেকে সোমবার দুপুরে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, মোঃ আনোয়ারুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা ইন্সট্রাক্টর রিতাস চন্দ্র সরকার,বিদ্যালয়ের সভাপতি শাহ্ জামাল,সহকারি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জু আলম, এস এম আল মামুন এবং আশেকুল আহাদ,কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।
এ সময় প্রধান শিক্ষক মোছাঃ আশফিকা বুলবুল তার ব্যক্তিগত তহবিল থেকে ১শ’ ০২জন শিক্ষার্থীর মাঝে সোয়েটার বিতরণ করা হয়। এই উদ্যোগের জন্য প্রধান শিক্ষককে আমন্ত্রিত অতিথি মহোদয়েরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরকম মহৎকাজে সকলেই অনুপ্রাণিত হোক এই আশাবাদ ব্যক্ত করেন তারা।

























