কাউনিয়ায় প্রথম খবরের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
রংপুরের কাউনিয়ায় উত্তর জনপদের বহুল প্রচারিত স্বনামধন্য দৈনিক প্রথম খবর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক,
দৈনিক প্রথম খবর কাউনিয়া উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার মুকুল, যুগান্তর উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া,মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম মিন্টু, আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম,জনকণ্ঠ প্রতিনিধি মনজুরুল আহসান শামীম, বায়ান্নর আলো পত্রিকার প্রতিনিধি জসিম, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জহির রায়হান, বাংলাদেশ টু ডে প্রতিনিধি তুষার,চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি সোহাগ,যুগের আলো প্রতিনিধি আসাদ, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন প্রমূখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীগণ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদাপর্ণ করেছে দৈনিক প্রথম খবর। বস্তুনিষ্ঠতা, সত্যবাদিতা ও নির্ভীকতার মাধ্যমে সমাজে বিদ্যমান নানা খবর জনসম্মুখে তুলে ধরে আসছে পত্রিকাটি।
সামনের দিনেও দেশ তথা সমাজ উন্নয়নে দায়িত্বশীল এ কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা শেষে দেশের কল্যাণ ও প্রথম খবরের উত্তরোত্তর সাফল্য-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
Leave a Reply