কক্সবাজারের উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক
- আপডেট সময় : ০৮:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে কোমরে লুঙ্গিতে এবং শার্টের প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবা পাচারকালে ৬ হাজার ইয়াবা সহ ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন।শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর আসামিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়াস্থ ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্) মো. ফারুক আহমেদ।
গ্রেফতাররা হলেন: মোহাম্মদ সোফায়েদ (২৪), মোঃ জুনায়েদ (২০), মাহমুদ হোসেন (৩৫), নুর কালাম (৩১), রমজান আলী (২৫), মোঃ জকির (৩০) ও মোঃ রাজেক (১৭)। সবাই উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ এর বাসিন্দা।
উখিয়াস্থ ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্) মো. ফারুক আহমেদ বলেন, শুক্রবার রাতে বালুখালী ক্যাম্প ৮ এর বি/৩৫ ব্লকস্থ ‘পানির ট্যাংক’ সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে ইয়াবা পাচার হবে এমন সংবাদ পায়। এরপর ঘটনাস্থলে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের একটি দল অবস্থান নিয়ে মাদক বিরোধী অভিযান চালায়।
অভিযানের এক পর্যায়ে কিছু রোহিঙ্গা দলবদ্ধভাবে ‘পানির ট্যাংক’ সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের থামানো। পরে ৭ রোহিঙ্গার দেহ তল্লাশী করে শার্টের পকেট ও লুঙ্গিতে বিশেষভাবে লুকায়িত থাকা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
মো. ফারুক আহমেদ আরও বলেন, জব্দকৃত মাদকসহ ৭ রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর শনিবার দুপুরে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























