ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা দা সিলভা শেখ হাসিনার ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করল সরকার ব্যালন ডি’অর এবং সারাবিশ্বের ক্রীড়াঙ্গনের আজকের সংবাদ ডাক্তার-প্রকৌশলী থেকে পিএইচডি ৩০ ধরনের ডিগ্রিধারী প্রাথমিকের শিক্ষকতায় ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট: নতুন ইজরায়েলি রাজনীতির সমীকরণ উচ্চকক্ষের স্পিকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রস্তাব সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৮:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু

এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন বিক্রিবিল এলাকার কৃষক ফেরদৌস আলীর স্ত্রী। মৃত্যুকালে তিনি চার কন্যা সন্তানের জননী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যান ফিরোজা খাতুন। এ সময় অন্ধকারে একটি বিষধর সাপ এসে তাঁর পায়ে হঠাৎ কামড় দেয়। কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশিরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পড়ুন>>শেরপুরে বন্য হাতির পাল আরো ঘরবাড়ি ভাঙচুর করে খেয়ে সাবার করেছে গোলার ধান-চাল

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, “সাপের কামড়ে এই নারীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পুরো এলাকাতেই এখন আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে।”

স্থানীয় ইউপি সদস্য ফরমান আলী বলেন, “বিক্রিবিল চরাঞ্চল হওয়ায় এখানে বর্ষা মৌসুমে প্রায়ই সাপের উপদ্রব দেখা দেয়। বিশেষ করে রাতে বাইরে বের হলে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন হয়।”

রবিবার (২২ জুন) বিকেলে স্থানীয় বিক্রিবিল জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে ফিরোজা খাতুনের মরদেহ দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী ব্যাপক উপস্থিতি ছিলেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজ রহমান বলেন, “বর্ষার এই সময় সাপের কামড়ের ঝুঁকি বেশি থাকে। রাতের বেলায় বাইরে বের হওয়ার সময় জুতার ব্যবহার, টর্চলাইট বহন এবং ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছি। এছাড়া কারও সাপে কাটলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।”

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর জন্য জরুরি এন্টিভেনমের ব্যবস্থা রাখা হয়েছে।

সাধারণত চরাঞ্চলে বর্ষার সময় সাপের উপদ্রব বেড়ে যায়। ফিরোজা খাতুনের মৃত্যু এ বাস্তবতারই এক নির্মম উদাহরণ। এখন সময় সচেতনতা ও সরকারি ব্যবস্থাপনার সমন্বয়ে এমন দুর্ঘটনা রোধে উদ্যোগ নেওয়ার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫