এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক

এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু

 

 

 

এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু

 

 

এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

 

শনিবার (২১ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত ফিরোজা খাতুন বিক্রিবিল এলাকার কৃষক ফেরদৌস আলীর স্ত্রী। মৃত্যুকালে তিনি চার কন্যা সন্তানের জননী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যান ফিরোজা খাতুন। এ সময় অন্ধকারে একটি বিষধর সাপ এসে তাঁর পায়ে হঠাৎ কামড় দেয়। কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

 

চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশিরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পড়ুন>>শেরপুরে বন্য হাতির পাল আরো ঘরবাড়ি ভাঙচুর করে খেয়ে সাবার করেছে গোলার ধান-চাল

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, “সাপের কামড়ে এই নারীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পুরো এলাকাতেই এখন আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে।”

 

 

স্থানীয় ইউপি সদস্য ফরমান আলী বলেন, “বিক্রিবিল চরাঞ্চল হওয়ায় এখানে বর্ষা মৌসুমে প্রায়ই সাপের উপদ্রব দেখা দেয়। বিশেষ করে রাতে বাইরে বের হলে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন হয়।”

 

রবিবার (২২ জুন) বিকেলে স্থানীয় বিক্রিবিল জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে ফিরোজা খাতুনের মরদেহ দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী ব্যাপক উপস্থিতি ছিলেন।

 

রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজ রহমান বলেন, “বর্ষার এই সময় সাপের কামড়ের ঝুঁকি বেশি থাকে। রাতের বেলায় বাইরে বের হওয়ার সময় জুতার ব্যবহার, টর্চলাইট বহন এবং ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছি। এছাড়া কারও সাপে কাটলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।”

 

 

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর জন্য জরুরি এন্টিভেনমের ব্যবস্থা রাখা হয়েছে।

 

সাধারণত চরাঞ্চলে বর্ষার সময় সাপের উপদ্রব বেড়ে যায়। ফিরোজা খাতুনের মৃত্যু এ বাস্তবতারই এক নির্মম উদাহরণ। এখন সময় সচেতনতা ও সরকারি ব্যবস্থাপনার সমন্বয়ে এমন দুর্ঘটনা রোধে উদ্যোগ নেওয়ার।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!