উলিপুরে ছিনতাইকারী জনগনের হাতে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে ছিনতাইকারী জনগনের হাতে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

উলিপুরে ছিনতাইকারী জনগনের হাতে আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
উলিপুরে ছিনতাইকারী জনগনের হাতে আটক

কুড়িগ্রামের উলিপুরে ছিনতাইকারী স্থানীয় জনগনের হাতে আটক হয়েছে।

উপজেলার দলদলিয়া বাজারে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

জানাগেছে গতকাল ১৮ জুলাই মঙ্গলবার রাত ১১ টায় ঐ বাজারের মোবাইল এজেন্ট ব্যাংকিং ও বিকাশ এর দোকানী জিয়াউর সরদারের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় হামিদুর রহমান (২৭) নামের এক যুবককে হাতে নাতে ধরে স্থানীয় লোকজন।

ঘটনার বিবরণের জানা যায় দলদলিয়া বাজারের ডার্চ বাংলা ব্যাংক’র এজেন্ট ব্যাংকার জিয়াউর রহমান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ঘটনার সময় রাত ১১ টায় টাকার ব্যাগ নিয়ে বাজারের পাশে তার নিজ বাড়ীতে আসার পূর্ব মহুর্তে সেখানে পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা উক্ত ছিনতাইকারী হামিদুর অতর্কিত ভাবে তার হাতের ব্যাগ নিয়ে টানা হেছরা করতে থাকলে জিয়াউরের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে টাকার ব্যাগ উদ্ধার করে ছিনতাইকারী হামিদুরকে আটক করে।

পরে উলিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থানে পৌছে এবং ছিনতাইকারী থানায় নিয়ে যায়।

জানা গেছে উক্ত ছিনতাইকারী পার্শ্ববর্তি নাজিমখান ইউনিয়নের ডুসমারার কুটি কানিপাড়া গ্রামের আজিজল হকের ছেলে।

এ ব্যাপারে বুধবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা মুঠো ফোনে এ প্রতিবেদককে ঘটনা সত্যতা স্বীকার করে জানান আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!