উলিপুরে "অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি" প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে "অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি" প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

উলিপুরে “অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি” প্রদান

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
উলিপুরে "অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি" প্রদান

কুড়িগ্রামের উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায়ের স্মৃতি রক্ষার্থে গত দু’বছরের ন্যায় এবারও (তৃতীয় বার) গরীব ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২খ্রি.) সকালে অধ্যক্ষ দেবব্রত রায়ের বাসায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত অম্বিকা চরণ রায়ের তৃতীয় পুত্র প্রফেসর নিখিল চন্দ্র রায় (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ, কুমিল্লা)-এর আর্থিক সহযোগিতায় ‘অম্বিকা ফাউন্ডেশন’ কর্তৃক উপজেলার পাঁচজন গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ সময় ছোটনদী সম্পাদক ও উলিপুরের ইতিহাসের লেখক আবুহেনা মুস্তফা, অম্বিকাচরণ রায়ের পৌত্র দেবব্রত রায় (অধ্যক্ষ, উলিপুর মহিলা ডিগ্রী কলেজ) এবং দ্বিতীয় পুত্র গোকুল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য স্বর্গীয় সুভাষ চন্দ্র রায় (প্রাক্তন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, উলিপুর সরকারি কলেজ) ছিলেন অম্বিকাচরণ রায়ের জ্যেষ্ঠ পুত্র। স্বর্গীয় অম্বিকাচরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও অধিক সময় শিক্ষকতা করেছেন এবং তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন।
প্রফেসর নিখিল চন্দ্র রায় জানান, বাবার স্মৃতি রক্ষার্থে ২০২০ খ্রি. থেকে এ ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!